আমরা শুধু ডিলার নিয়োগ দিই না আপনার ব্যবসা সফল
করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করি
শক্তিশালী মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণ।
কোম্পানির নিজস্ব অর্থায়নে ডিজিটাল ও অফলাইন প্রচারণা,
ব্র্যান্ডিং এবং পরিকল্পিত মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে আপনার ব্যবসার পরিচিতি ও বিক্রয় দ্রুত বৃদ্ধি করা হয়।
বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও সেলস গাইডলাইন।
অভিজ্ঞ টিমের তত্ত্বাবধানে সেলস, মার্কেটিং, গ্রাহক ব্যবস্থাপনা এবং ফিল্ড অপারেশনের উপর নিয়মিত প্রশিক্ষণ ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।
সহজ অর্ডার ব্যবস্থাপনা ও লজিস্টিক সাপোর্ট।
অর্ডার গ্রহণ, প্রসেসিং, পরিবহন এবং সময়মতো পণ্য সরবরাহের সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির, যাতে আপনি নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন।
বিশ্বস্ত ব্র্যান্ড পরিচিতি ও সার্বক্ষণিক সাপোর্ট।
Golden Chicks-এর প্রতিষ্ঠিত ব্র্যান্ড ভ্যালু, পেশাদার সেবা এবং ডেডিকেটেড সাপোর্ট টিম আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা ও সফলতা আরও বৃদ্ধি করবে।
ব্যবসা সম্প্রসারণে কৌশলগত দিকনির্দেশনা।
বাজার বিশ্লেষণ, বিক্রয় পরিকল্পনা, নতুন গ্রাহক তৈরি এবং ব্যবসার টেকসই উন্নয়নের জন্য নিয়মিত পরামর্শ ও বাস্তবসম্মত কৌশল প্রদান করা হয়।
আকর্ষণীয় কমিশন,ইনসেন্টিব ও দীর্ঘমেয়াদি আয়।
কর্মদক্ষতা ও বিক্রয় সাফল্যের ভিত্তিতে প্রতিযোগিতামূলক কমিশন, আকর্ষণীয় আয়ের সুযোগ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করা হয়।
অফিসিয়াল প্রচারণা ও মার্কেটিং উপকরণ।
ব্যানার, লিফলেট, ডিজিটাল কনটেন্ট, ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল এবং প্রয়োজনীয় প্রচারণা উপকরণ সরবরাহ করে দ্রুত বাজারে সফল হতে সহায়তা করা হয়।
দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব ও সার্বক্ষণিক সাপোর্ট।
আমাদের লক্ষ্য শুধু নিয়োগ নয়; বরং আপনার ব্যবসার প্রতিটি ধাপে পরিকল্পনা, প্রশিক্ষণ, মার্কেটিং এবং অফিসিয়াল সহযোগিতার মাধ্যমে একজন সফল ও লাভজনক ব্যবসায়িক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।
পদভিত্তিক দায়িত্বসমূহ
কমিশন সেলস ম্যানেজার
নির্ধারিত এলাকায় ডিলার ও খামারিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা
নতুন ডিলার ও কাস্টমার তৈরি করে সেলস নেটওয়ার্ক সম্প্রসারণ
মাসিক সেলস টার্গেট অর্জন ও রিপোর্ট প্রদান
মার্কেটে ব্র্যান্ড প্রমোশন ও ক্যাম্পেইন পরিচালনা
খামারিদের পরামর্শ ও সহায়তা প্রদান
উপজেলা ডিলার
নিজ উপজেলায় Golden Chicks পণ্যের এক্সক্লুসিভ পরিবেশনা
খামারিদের কাছে বাচ্চা, ফিড ও মেডিসিন সরবরাহ নিশ্চিত করা
স্থানীয় মার্কেটে পণ্যের প্রচার ও গ্রাহক সম্পর্ক উন্নয়ন